গীতবিতান
← সব গান

না বাঁচাবে আমায় যদি

পর্যায়: পূজা

না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে ? কিসের তরে এই আয়োজন এমন কলরবে ?। অগ্নিবাণে তূণ যে ভরা, চরণভরে কাঁপে ধরা, জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে ।। বক্ষ আমার এমন ক'রে বিদীর্ণ যে করো উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো ? এই-যে আমার ব্যথার খনি জোগাবে ওই মুকুট-মণি- মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-14