গীতবিতান
← সব গান

না বলে যায় পাছে সে

পর্যায়: প্রেম

না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে । কাছে তার রই, তবুও ব্যথা যে রয় পরানে ।। যে পথিক পথের ভুলে এল মোর প্রাণের কূলে পাছে তার ভুল ভেঙে যায়, চলে যায় কোন্‌ উজানে ।। এল যেই এল আমার আগল টুটে, খোলা দ্বার দিয়ে আবার যাবে ছুটে । খেয়ালের হাওয়া লেগে যে খ্যাপা ওঠে জেগে সে কি আর সে অবেলায় মিনতির বাধা মানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-11