গীতবিতান
← সব গান

না বলে যেয়ো না চলে

পর্যায়: প্রেম

না বলে যেয়ো না চলে মিনতি করি গোপনে জীবন মন লইয়া হরি ।। সারা নিশি জেগে থাকি, ঘুমে ঢুলে পড়ে আঁখি- ঘুমালে হারাই পাছে সে ভয়ে মরি ।। চকিতে চমকি, বঁধু, তোমায় খুঁজি- থেকে থেকে মনে হয় স্বপন বুঝি । নিশিদিন চাহে হিয়া পরান পসারি দিয়া অধীর চরণ তব বাঁধিয়া ধরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-03