না চাহিলে যারে পাওয়া য়ায়, তেয়াগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি আমি- পেয়েছি আঁধার রাতে ।। না দেখিবে তারে, পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো- তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে ।। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল বীণাবাদিনীর শতদলদলে করিছে সে টলোমল । মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে ঝলকে, শান্ত হাসির করুণ আলোকে ভাতিছে নয়নপাতে ।।