না গো, এই যে ধুলা আমার না এ ।
তোমার ধুলার ধরার 'পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে ।।
দিয়ে মাটি আগুন জ্বালি রচলে দেহ পূজার থালি-
শেষ আরতি সারা ক'রে ভেঙে যাব তোমার পায়ে ।।
ফুল যা ছিল পূজার তরে
যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে ।
কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে-
কত যে তার নিবল হাওয়ায়, পৌঁছল না চরণছায়ে ।।