দশরথ । না জানি কোথা এলুম, এ যে ঘোর বন । কোথা গেল সে করী-শিশু, কোথা লুকাল ! একে তো জটিল বন, তাহে আঁধার ঘন ! যাক্ না যাবে সে কত দূর কত দূর- যাব পিছে পিছে, না না না না ও কী শুনি ! ওই সে সরযু-তীরে করিছে সলিল পান, শবদ শুনি যে ওই, এই তবে ছাড়ি বাণ !