ঝুমকোলতা না, যেয়ো না, যেয়ো নাকো । মিলনপিয়াসী মোরা, কথা রাখো, কথা রাখো । আজো বকুল আপনহারা, হায় রে, ফুল ফোটানো হয়নি সারা সাজি ভরে নি, পথিক ওগো, থাকো থাকো । চাঁদের চোখে জাগে নেশা, তার আলো গানে গন্ধে মেশা । দেখো চেয়ে কোন্ বেদনায় হায় রে । মল্লিকা ওই যায় চলে যায় অভিমানিনী । পথিক, তারে ডাকো ডাকো ।