গীতবিতান
← সব গান

না, না গো না,

পর্যায়: প্রেম

না, না গো না, কোরো না ভাবনা- যদি বা নিশি যায় যাব না, যাব না ।। যখনি চলে যাই আসিব ব'লে যাই, আলোছায়ার পথে করি আনাগোনা ।। দোলাতে দোলে মন মিলনে বিরহে । বারে বারেই জানি তুমি তো চির হে । ক্ষণিক আড়ালে বারেক দাঁড়ালে মরি ভয়ে ভয়ে পাব কি পাব না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-03