না না, কাজ নাই, যেয়ো না বাছা, গভীরা রজনী ঘোর, ঘন গরজে- তুই যে এ অন্ধের নয়নতারা । আর কে আমার আছে ! কেহ না্ই- কেহ নাই- তুই শুধু রয়েছিস হৃদয় জুড়ায়ে । তোরেও কি হারাব বাছা রে- সে তো প্রাণে সবে না !