বজ্রসেন। না না না, বন্ধু, আমি অনেক কোরেছি বেচাকেনা, অনেক হয়েছে লেনাদেনা -- না না না, এ তো হাটে বিকোবার নয় হার -- না না না, কন্ঠে দিব আমি তারি যারে বিনা মূল্যে দিতে পারি -- ওগো, আছে সে কোথায়, আজো তারে হয় নাই চেনা । না না না, বন্ধু ।।