গীতবিতান
← সব গান

না সজনী না আমি জানি জানি

পর্যায়: পরিশিষ্ট

না সজনী, না, আমি জানি জানি, সে আসিবে না। এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী, বাসনা তবু পুরিবে না। জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না।। যদি বা সে আসে, সখী, কী হবে আমার তায়। সে তো মোরে, সজনী লো, ভালো কভু বাসে না- জানি লো। ভালো ক'রে কবে না কথা, চেয়েও না দেখিবে- বড়ো আশা করে শেষে পুরিবে না কামনা।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-14