গীতবিতান
← সব গান

না সখা মনের ব্যথা কোরো না

পর্যায়: নাট্যগীতি

না সখা, মনের ব্যথা কোরো না গোপন । যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায় রুধিয়া রেখো না তাহা আমারি কারণ । চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি- ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি । মাথা খাও-- অভাগীরে কোরো না বঞ্চনা, ছদ্মবেশে আবরিয়া রেখো না যন্ত্রণা । মমতার অশ্রুজলে নিভাইব সে অনলে, ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-14