গীতবিতান
← সব গান

নীল আকাশের কোণে কোণে

পর্যায়: প্রকৃতি

নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে আহা । শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে আহা ।। সুদূরে কার পায়ের ধ্বনি গনি গনি দিন-রজনী ধরণী তার চরণ মাগে আহা ।। দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস 'জাগো জাগো' । ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্ কথা গো । শূন্যে তোমার ওগো প্রিয় উত্তরীয় উড়ল কি ও রবির আলোর রঙিন রাগে আহা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-21