নেহারো লো সহচরী, কানন আঁধার করি প্রথম । ওই দেখো বিভাবরী আসিছে । দ্বিতীয় । দিগন্ত ছাইয়া শ্যাম মেঘরাশি থরে থরে ভাসিছে । তৃতীয় । আয় সখী, এই বেলা, মাধবী মালতী বেলা রাশি রাশি ফুটাইয়া কানন করি আলা । চতুর্থ । ওই দেখো নলিনী উথলিত সরসে অফুট মুকুলমুখী মৃদু মৃদু হাসিছে । সকলে । আসিবে ঋষিকুমার কুসুমচয়নে, ফুটায়ে রাখিয়া দিব তারি তরে সযতনে । নিচু নিচু শাখাতে ফোটে যেন ফুলগুলি, কচি হাত বাড়াইয়ে পায় যেন কাছে !