গীতবিতান
← সব গান

নিভৃত প্রাণের দেবতা

পর্যায়: পূজা

নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত, সেথায় খোলো দ্বার- আজ লব তাঁর দেখা ।। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহি রে, সন্ধ্যাবেলার আরতি হয়-নি আমার শেখা ।। তব জীবনের আলোতে জীবনপ্রদীপ জ্বালি হে পূজারি, আজ নিভৃতে সাজাব আমার থালি । যেথা নিখিলের সাধনা পূজালোক করে রচনা সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-17