নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে । জগতজনহৃদয়ধন, চাহি তব পানে ।। হরষরস বরষি যত তৃষিত ফুলপাতে কুঞ্জকাননপবন পরশ তব আনে ।। মুগ্ধ কোকিল মুখর রাত্রি দিন যাপে, মর্মরিত পল্লবিত সকল বন কাঁপে । দশ দিশি সুরম্য মধুর হেরি, দুঃখ হল দূর সব-দৈন্য-অবসানে ।।