নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা । মন রে মোর, পাথারে হোস নে দিশেহারা ।। বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধ না করিয়ো গান, সফল করি তোলো প্রাণ টুটিয়া মোহকারা ।। রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা, শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা । সংসারের সুখ দুখে চলিয়া যেয়ো হাসিমুখে, ভরিয়া সদা রেখো বুকে তাঁহারি সুধাধারা ।।