গীতবিতান
← সব গান

নিদ্রাহারা রাতের এ গান

পর্যায়: প্রেম

নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে । কোন্‌ রজনীগন্ধা হতে আনব সে তান কন্ঠে পূরে ।। সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথা সাঁঝ-সকালের বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে ।। ওগো, সে কোন্‌ বিহান বেলায় এই পথে কার পায়ের তলে নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে । অলকে তার একটি গুছি করবীফুল রক্তরুচি, নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-17