গীতবিতান
← সব গান

নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায়

পর্যায়: প্রকৃতি

নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর ! বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর- ঝঙ্কৃত তার ঝিল্লীর মঞ্জীর হে গম্ভীর ।। বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে- নন্দিত তব উৎসবমন্দির হে গম্ভীর ।। দয়নশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা । মাঠির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ- নব-অঙ্কুর জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ- ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর হে গম্ভীর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-19