নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, বসন্তে সৌরভের শিখা জাগল ।। আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাঁধা । বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল, শর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল ।। নীল দিগন্তে মোরে বেদনখানি লাগল, অনেক কালের মনের কথা জাগল । এল আমার হারিয়ে-যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া । বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল, শর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল ।।