গীতবিতান
← সব গান

নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে । দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি-- তব কন্ঠের মালা এ কি গেছ ফেলে ।। জাগালে না শিয়রে দীপ জ্বেলে- এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে, চামলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ মেলে ।। বিদায়ের যাত্রাকালে পুষ্প-ঝরা বকুলের ডালে দক্ষিণপবনের প্রাণে রেখে গেলে বলি নি যে কথা কানে কানে- বিরহবারতা অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-15