গীতবিতান
← সব গান

নীরবে আছ কেন বাহিরদুয়ারে

পর্যায়: পূজা

নীরবে আছ কেন বাহিরদুয়ারে- আঁধার লাগে চোখে, দেখি না তুহারে ।। সময় হল জানি, নিকটে লবে টানি, আমার তরীখানি ভাসাবে জুয়ারে ।। সফল হোক প্রাণ এ শুভলগনে, সকল তারা তাই গাহুক গগনে ।। করো গো সচকিত আলোকে পুলকিত স্বপ্নননিমীলিত হৃদয়গুহারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16