গীতবিতান
← সব গান

নীরবে থাকিস সখী ও তুই

পর্যায়: প্রেম

সহচরী । নীরবে থাকিস সখী, ও তুই নীরবে থাকিস । তোর প্রেমেতে আছে যে কাঁটা তারে আপন বুকে বিঁধিয়ে রাখিস । দয়িতেরে দিয়েছিলি সুধা, আজিও তাহার মেটে নি ক্ষুধা- এখনি তাহে মিশাবি কি বিষ । যে জ্বলনে তুই মরিবি মরমে মরমে কেন তারে বাহিরে ডাকিস ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16