গীতবিতান
← সব গান

নিশার স্বপন ছুটল রে এই ছুটল রে

পর্যায়: পূজা

নিশার স্বপন ছুটল রে এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে ।। রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ-পানে- হৃদয়শতদলের সকল দলগুলি এই ফুটল রে এই ফুটল রে ।। দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে । আকাশ হতে প্রভাত-আলো আমার পানে হাত বাড়ালো, ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে এই উঠল রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16