গীতবিতান
← সব গান

নিশিদিন ভরসা রাখিস ওরে মন

পর্যায়: স্বদেশ

নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে । যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে । ওরে মন, হবেই হবে ।। পাষাণসমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে, আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে । ওরে মন, হবেই হবে ।। সময় হল, সময় হল- যে যার আপন বোঝা তোলো রে- দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে । ওরে মন, হবেই হবে ।। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে- এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে । ওরে মন, হবেই হবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16