নিশীথে কী কয়ে গেল মনে কী জানি, কী জানি ।
সে কি ঘুমে, সে কি জাগরণে কী জানি, কী জানি ।।
নানা কাজে নানা মতে ফিরি ঘরে, ফিরি পথে-
সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে । কী জানি, কী জানি ।।
সে কথা কি অকরাণে ব্যথিছে হৃদয়, একি ভয় একি জয় ।
সে কথা কি কানে কানে বারে বারে কয় 'আর নয়' 'আর নয়' ।
সে কথা কি নানা সুরে বলে মোরে 'চলো দূরে'-
সে কি বাজে বুকে মম, বাজে কি গগনে । কী জানি, কী জানি ।।