গীতবিতান
← সব গান

নিশীথরাতের প্রাণ

পর্যায়: প্রকৃতি

নিশীথরাতের প্রাণ কোণ্‌ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান ।। মনের সুখে তাই আজ গোপন কিছু নাই, আঁধার-ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান ।। দখিন-হাওয়ায় তার সব খুলেছে দ্বার । তারি নিমন্ত্রণে আজি ফিরি বনে বনে, সঙ্গে করে এনেছি এই রাত-জাগা মোর গান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16