গীতবিতান
← সব গান

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময়

পর্যায়: পূজা

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময় পরিপূর্ণ ঞ্জানময় কবে হবে বিভাসিত মম চিত্ত-আকাশে ?। রয়েছি বসি দীর্ঘনিশি চাহিয়া উদয়দিশি ঊর্ধমুখে করপুটে- নবসুখ-নবপ্রাণ-নবদিবা-আশে ।। কী দেখিব, কী জানিব, না জানি সে কী আনন্দ- নূতন আলোক আপন মন-মাঝে । সে আলোকে মহাসুখে আপন আলয়মুখে চলে যাব গান গাহি- কে রহিবে আর দূর পরবাসে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16