গীতবিতান
← সব গান

নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি

পর্যায়: পূজা

নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি নে রে ও মন, নে রে আপন প্রাণে টানি ।। সবুজ-নীলে সোনায় মিলে যে সুধা এই ছড়িয়ে দিলে, জাগিয়ে দিলে আকাশতলে গভীর বাণী, নে রে ও মন, নে রে আপন প্রাণে টানি ।। এমনি করে চলতে পথে ভবের কূলে দুই ধারে যা ফুল ফুটে সব নিস রে তুলে । সে ফুলগুলি চেতনাতে গেঁথে তুলিস দিবস-রাতে, দিনে দিনে আলোর মালা ভাগ্য মানি-- নে রে ও মন, নে রে আপন প্রাণে টানি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-17