← সব গাননমি নমি ভারতী তব কমলচরণে
পর্যায়: বাল্মীকি প্রতিভা
বনদেবী । নমি নমি ভারতী, তব কমলচরণে ।
পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ ।
বাল্মীকি । পূর্ণ হল বাসনা, দেবী কমলাসনা-
ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ ।
বনদেবী । কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে-
হৃদয়কমলে চরণকমল করো দান ।
বাল্মীকি । তব কমলপরিমলে রাখো হৃদি ভরিয়ে-
চিরদিবস করিব তব চরণসুধা পান ।