নমি নমি চরণে, নমি কলুষহরণে ।। সুধারসনির্ঝর হে, নমি নমি চরণে । নমি চিরনির্ভর হে মোহগহনতরণে ।। নমি চিরমঙ্গল হে । উদিল তপন, গেল রাত্রি, নমি নমি চরণে । জাগিল অমৃতপথযাত্রী- নমি চিরপথসঙ্গী, নমি নিখিলশরণে ।। নমি সুখে দুঃখে ভয়ে, নমি জয়পরাজয়ে । অসীম বিশ্বতলে নমি নমি চরণে । নমি চিতকমলদলে নিবিড় নিভৃত নিলয়ে, নমি জীবনে মরণে ।।