নয় নয় এ মধুর খেলা- তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা নয় এ মধুর খেলা ।। কতবার যে নিবল বাতি, গর্জে এল ঝড়ের রাতি- সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা ।। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে । দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে । ওগো রুদ্র, দুঃখে সুখে এই কথাটি বাজল বুকে- তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা ।।