গীতবিতান
← সব গান

নূপুর বেজে যায় রিনিরিনি

পর্যায়: প্রেম

নূপুর বেজে যায় রিনিরিনি । আমার মন কয়, চিনি চিনি ।। গন্ধ রেখে যায় মধুবায়ে বাধবীবিতানের ছায়ে ছায়ে, ধরণী শিহরায় পায়ে পায়ে, কলসে কঙ্কণে কিনিকিনি ।। পারুল শুধাইল, কে তুমি গো, অজানা কাননের মায়ামৃগ । কামিনী ফুলকুল বরষিছে, পবন এলোচুল পরশিছে, আঁধারে তারাগুলি হরষিছে, ঝিল্লি ঝনকিছে ঝিনিঝিনি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-30