এদিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার ? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার' । কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হল আঁধার পার ?। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা- কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা ? বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, কার জীবনে প্রভাত আজি ঘোচায় অন্ধকার ?।