উত্তীয়ের প্রবেশ উত্তীয় । ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে, শুধু তোমারে জানি, তোমারে জানি, ওগো সুন্দরী । চাও কি প্রেমের চরম মূল্য- দেব আনি, দেব আনি, ওগো সুন্দরী । প্রিয় যে তোমার, বাঁচাবে যারে, নেবে মোর প্রাণঋণ তাহারি সঙ্গে তোমারি বক্ষে বাঁধা রব চিরদিন মরণডোরে । কেমনে ছাড়িবে মোরে, ছাড়িবে মোরে, ওগো সুন্দরী ।।