গীতবিতান
← সব গান

ওদের কথায় ধাঁদা লাগে

পর্যায়: পূজা

ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি । তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ।। হৃদয়কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে-- দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ।। সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে, আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে । শুনব কী আর বুঝব কী বা, এই তো দেখি রাত্রিদিবা ঘরেই তোমার আনাগোনা, পথে কি আর তোমায় খুঁজি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-18