অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে ! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ।। তেমনি ক'রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-'পরে ।। বাজে ব'লেই বাজাও তুমি সেই গরবে, ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে । বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ'রে ।।