গীতবিতান
← সব গান

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি

পর্যায়: প্রকৃতি

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি, অশ্রুভরা পুরব হাওয়ায় পাল তুলে দাও আজি ।। উদাস হৃদয় তাকায়ে রয়, বোঝা তাহার নয় ভারী নয়, পূলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি ।। ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে, মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে । তাই তোমারি সারিগানে সেই আঁখি তার মনে আনে, আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-17