ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ--
এখন তবে আঞ্জা করো, বিদায় হবে দাস ।।
জীবনের এই বাসররাতি পোহায় বুঝি, নেবে বাতি--
বধুর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস ।।
এখন থেমে গেল বাঁশি, শুকিয়ে এল পুষ্পরাশি,
উঠলো তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ ।
ছিলেন যাঁরা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে,
আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস ।।