গীতবিতান
← সব গান

ওগো দেবতা আমার পাষাণদেবতা

পর্যায়: পূজা ও প্রার্থনা

ওগো দেবতা আমার, পাষাণদেবতা, হৃদিমন্দিরবাসী, তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি । প্রভাত আমার সন্ধ্যা হইল, অন্ধ হইল আঁখি । এ পূজা কি তবে সবই বৃথা হবে । কেঁদে কি ফিরিবে দাসী । এবার প্রাণের সকল বাসনা সাজায়ে এনেছি থালি । আঁধার দেখিয়া আরতির তরে প্রদীপ এনেছি জ্বালি । এ দীপ যখন নিবিবে তখন কী রবে পূজার তরে । দুয়ার ধরিয়া দাঁড়ায়ে রহিব নয়নের জলে ভাসি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-18