গীতবিতান
← সব গান

ওগো দেখি আঁখি তুলে চাও

পর্যায়: মায়ার খেলা

অমরের প্রতি সখীগণ । ওগো, দেখি আঁখি তুলে চাও-- তোমার চোখে কেন ঘুমঘোর । অমর । আমি কী যেন করেছি পান-- কোন্‌ মদিরারসভোর । আমার চোখে তাই ঘুমঘোর । সখীগণ । ছি ছি ছী । অমর । সখী, ক্ষতি কী । এ ভবে কেহ ঞ্জানী অতি, কেহ ভোলামন-- কেহ সচেতন, কেহ অচেতন-- কাহারো নয়নে হাসির কিরণ, কাহারো নয়নে লোর-- আমার চোখে শুধু ঘুমঘোর । সখীগণ । সখা, কেন গো অচলপ্রায় হেথা দাঁড়ায়ে তরুছায় । অমর । সখী, অবশ হৃদয়ভারে চরণ চলিতে নাহি চায়, তাই দাঁড়ায়ে তরুছায় । সখীগণ । ছি ছি ছী । অমর । সখী, ক্ষতি কী । এ ভবে কেহ পড়ে থাকে, কেহ চলে যায়, কেহ বা আলসে চলিতে না চায়, কেহ বা আপনি স্বাধীন, কাহারো চরণে পড়েছে ডোর । কাহারো নয়নে লেগেছে ঘোর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-21