প্রকৃত । ওগো, ডেকো না মোরে ডেকো না ।
আমার কাজ-ভোলা মন, আছে দূরে কোন্--
করে স্বপনের সাধনা ।
ধরা দেবে না অধরা ছায়া,
রচি গেছে মনে মোহিনী মায়া--
জানি না এ কি দেবতারি দয়া,
জানি না এ কি ছলনা ।
আঁধার অঙ্গনে প্রদীপ জ্বালি নি,
দগ্ধ কাননের আমি যে মালিনী,
শূন্য হাতে আমি কাঙালিনী
করি নিশিদিনযাপনা ।
যদি সে আসে তার চরণছায়ে
বেদনা আমার দিব বিছায়ে,
জানাব তাহারে অশ্রুসিক্ত
রিক্ত জীবনের কামনা ।।