ওগো জলের রানী, ঢেউ দিয়ো না, দিয়ো না ঢেউ দিয়ো না গো-- আমি যে ভয় মানি ।। কখন্ তুমি শান্তগভীর, কখন্ টলোমলো-- কখন্ আঁখি অধীর হাস্যমদির, কখন্ ছলোছলো-- কিছুই নাহি জানি ।। যাও কোথা যাও, কোথা যাও যে চঞ্চলি । লও গো ব্যাকুল বকুলবনের মুকুল-অঞ্জলি । দখিন-হাওয়ায় বনে বনে জাগল মরোমরো-- বুকের 'পরে পুলক-ভরে কাঁপুক থরোথরো । সুনীল আঁচলখানি ।। হাওয়ার দুলালী, নাচের তালে তালে শ্যামল কুলের মন ভুলালি ! অরুণ-আলোর মানিক-মালা দোলাব ওই স্রোতে, দেব' হাতে গোপন রাতে আঁধার গগন হতে তারার ছায়া আনি ।।