গীতবিতান
← সব গান

ওগো কাঙাল আমারে কাঙাল করেছ

পর্যায়: প্রেম

ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কী তোমার চাই । ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান গাই' ।। প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে-- ভিখারি আমার ভিখারি, হায় পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই ।। আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস । আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পূরাতে আশ । হেরো মন প্রাণ মন যৌবন নব করপুটতলে পড়ে আছে তব-- ভিখারি আমার ভিখারি, হায়, আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-20