ওগো নদী, আপন বেগে পাগল-পারা, আমি স্তব্দ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা।। আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা।। ওগো নদী, চলার বেগে পাগল-পারা, পথে পথে বাহির হয়ে আপন-হারা- আমার চলা যায় না বলা- আমার পানে প্রাণের চলা- আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা।।