গীতবিতান
← সব গান

ওগো পরোশিনি শুনি বনপথে সুর মেলে যায়

পর্যায়: প্রেম

ওগো পরোশিনি, শুনি বনপথে সুর মেলে যায় তব কিঙ্কিণী ।। ক্লান্তকূজন দিনশেষে, আম্রশাখে, আকাশে বাজে তব নীরব রিনিরিনি ।। এই নিকটে থাকা অতিদূর আবরণে রয়েছে ঢাকা । যেমন দূরে বাণী আপনহারা গানের সুরে, মাধুরীরহস্যমায়ায় চেনা তোমারে না চিনি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19