গীতবিতান
← সব গান

ওগো পথের সাথি নমি বারম্বার

পর্যায়: পূজা

ওগো, পথের সাথি, নমি বারম্বার । পথিকজনের লহো লহো নমস্কার ।। ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিনশেষের পতি, ভাঙা বাসার লহো নমস্কার ।। ওগো নব প্রভাতজ্যোতি, ওগো চিরদিনের গতি, নব আশার লহো নমস্কার । জীবনরথের হে সারথি, আমি নিত্য পথের পথী, পথে চলার লহো লহো লহো নমস্কার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19