গীতবিতান
← সব গান

ওগো পুরবাসী

পর্যায়: বিচিত্র

মিশ্র খাম্বাজ । কাহারবা ওগো পুরবাসী, আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী ।। হেরিতেছি সুখমেলা, ঘরে ঘরে কত খেলা, শুনিতেছি সারা বেলা সুমধুর বাঁশি ।। চাহি না অনেক ধন, রব না অধিক ক্ষণ, যেথা হতে আসিয়াছি সেথা যাব ভাসি । তোমরা আনন্দে রবে নব নব উত্সবে, কিছু ম্লান নাহি হবে গৃহভরা হাসি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-29