গীতবিতান
← সব গান

ওগো শান্ত পাষাণমুরতি সুন্দরী

পর্যায়: প্রেম

রাজপুত্র । ওগো শান্ত পাষাণমুরতি সুন্দরী, চঞ্চলেরে হৃদয়তলে লও বরি । কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রু দিক দেখা, অরুণরাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-15