গীতবিতান
← সব গান

ওগো শোনো কে বাজায়

পর্যায়: প্রেম

ওগো শোনো কে বাজায় । বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায় ।। অধর ছুঁয়ে বাঁশিখানি চুরি করে হাসিখানি-- বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায় ।। কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে, বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে । যমুনারই কলতান কানে আসে, কাঁদে প্রাণ-- আকাশে ওই মধুর বিধু কাহার পানে হেসে চায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19